টঙ্গীর তুরাগ তীরে ৫৭ তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে জামাল উদ্দিন (৪০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইজতেমা ময়দানে তার মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা চৌহদ্দীগ্রামের সাইফুল ইসলামের ছেলে।
এর আগে (বুধবার) বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে আসা এক মুসল্লি মারা যান। প্রথম ধাপের ইজতেমায় অংশ নিতে এসে এ পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
মৃতের সঙ্গে থাকা আমির (দলনেতা) মনসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ (বুধবার) সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০ জনের একটি জামাত নিয়ে টঙ্গীর ইজতেমা ময়দানে আসি। সন্ধ্যায় জামালসহ কয়েকজন সাথি রাতের খাবার প্রস্তুত করতে কাজ করছিলেন। এ সময় জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা তাসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পাড়ে বলে ধারণা করা হচ্ছে।’
বিশ্ব ইজতেমার যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির দায়িত্বশীল ইঞ্জিন গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ’ মৃত্যুর বিষয়টি জেনেছি। ইজতেমা ময়দানে জানাজা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে