গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামীকাল শুক্রবার বাদ ফজর আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। তবে এর এক দিন আগেই বয়ান শুরু হয়েছে।
এদিকে গতকাল বুধবার রাত থেকে দেশের প্রতিটি জেলা থেকে ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেছেন। ময়দান কানায় কানায় পূর্ণ হওয়ায় আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে শুরু হবে আঞ্চলিক বয়ান।
আজ বৃহস্পতিবার বাদ জোহর মাওলানা রবিউল হকের পর বাদ আসর মাওলানা ফারুক, বাদ মাগরিব মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করবেন। তবে আগামীকাল শুক্রবার ফজর নামাজের পর আনুষ্ঠানিকভাবে বয়ানের মাধ্যমে শুরু হবে ইজতেমা।
আগামীকাল শুক্রবার ফজরের পর বয়ান করবেন মাওলানা আহম্মেদ বাটলা, সকাল ১০টায় তালিম করবেন মাওলানা জিয়াউল হক। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা যোবায়ের। বাদ জোহর বয়ান করবেন জর্ডানের খতিব ওমর, বাদ আসর মাওলানা যোবায়ের ও মাগরিবের পর মাওলানা আহম্মেদ লাট বয়ান করবেন।
প্রথম ধাপে ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। আখেরি মোনাজাতের আগপর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষ মুরুব্বিরা বয়ান করবেন।
শনিবার বাদ ফজর মাওলানা আব্দুর রহমান, বাদ জোহর মাওলানা ইসমাইল গোদরা, বাদ আসর মাওলানা যোহারুল হাসান, বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম, রোববার বাদ ফজর বয়ান করবেন মাওলানা জিয়াউল হক, সকাল ১০টায় হেদায়েতি বয়ান শেষে বাংলাদেশের মাওলানা যোবায়ের প্রথম ধাপের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
মাঝে চার দিন বিরতি শেষে আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে