কোচ নিয়োগ দিতে গত মাসে যে বিসিবি যে চারটি পদে বিজ্ঞপ্তি দিয়েছিল, তাতে ছিল না স্পিন বোলিং কোচের পদটি। বিসিবির সঙ্গে তখন কথা চলছিল আগের কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে। তবে শেষ পর্যন্ত বিসিবিকে ‘না’ করে দিয়েছেন তিনি।
২০২১ সালের আগস্ট থেকে হেরাথ বিসিবির সঙ্গে কাজ করছিলেন জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে। গত বছর ৩০ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হলেও বিসিবি চেয়েছিল লঙ্কান কিংবদন্তিকে রেখে দিতে। সে হিসেবে স্পিন কোচ হিসেবে হেরাথকে নতুন করে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে নতুন প্রস্তাবের শর্তে কিছু পরিবর্তন ছিল। এবার তাঁকে কাজ করতে হবে জাতীয় দলের বাইরেও আর তাঁর কাজ হবে দিনভিত্তিক। বিসিবির প্রস্তাবকে ‘না’ করে দিয়েছেন হেরাথ।
আজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘সে আমাদের সঙ্গে আর নেই। হেরাথকে যে প্রস্তাব দিয়েছি, সেটা যে গ্রহণ করেনি। হেরাথের অধ্যায় শেষ। স্পিন বোলিং কোচের নিয়োগের বিজ্ঞাপন তখন আমরা দিইনি। কারণ, ওর সঙ্গে কথা চলছিল। সম্প্রতি (গত ২১ জানুয়ারি) আবার বিজ্ঞাপন দিয়েছি। আমাদের যে প্রস্তাব ছিল তার মনঃপূত না হওয়ায় তার সঙ্গে আমাদের আর চুক্তি হচ্ছে না।’
স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, ব্যাটিং কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি, আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি আগ্রহীদের ভার্চুয়াল সাক্ষাৎকার নেবে বিসিবি। আর ২০ ফেব্রুয়ারিতে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে