
ফেনীর পরশুরামে উম্মে সালমা লামিয়া (৭) নামের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ তার হাত-মুখ-পা বাঁধা লাশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার দুপুরে পরশুরাম পৌরসভার পশ্চিম বাঁশপদুয়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে তার মা ও সৎমাকে আটক করেছে পুলিশ।
নিহত লামিয়ার বাবা নুরুন্নবী পরশুরাম পৌরসভার কলাবাগান এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপকের গাড়িচালক। বেশ কিছুদিন ধরে বাঁশপদুয়ার পশ্চিমপাড়া গ্রামে এয়ার আহাম্মদের বাসায় দ্বিতীয় স্ত্রী রেহানাকে নিয়ে থাকতেন তিনি। পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
এলাকাবাসী জানান, আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে হেলমেট পরা দুই যুবক নুরুন্নবীর ভাড়া বাসায় গিয়ে নিজেদের পল্লী বিদ্যুতের লোক দাবি করে দরজা খুলতে বলেন। এ সময় তাঁর দুই শিশু দরজা খুলে দিলে দুই যুবক ঘরে ঢুকে লামিয়ার হাত-মুখ-পা বেঁধে ফেলেন। এ সময় তার বড় বোন ফাতেমা আক্তার নিহা (১২) পাশের ঘরে ঢুকে দরজা আটকে দেয়। লামিয়াকে হত্যার পর দুই যুবক চলে গেলে নিহা দৌড়ে পাশের ঘরে গিয়ে আশ্রয় নেয়। তারা দুজন স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়ালেখা করে।
নুরুন্নবীর সাবেক স্ত্রী এবং নিহত লামিয়ার মা আয়েশা আক্তার অভিযোগ করেন, নুরুন্নবীর সঙ্গে চার বছর আগে তাঁর বিচ্ছেদ হয়েছে। দ্বিতীয় স্ত্রীর লোকজন পরিকল্পিতভাবে তাঁর সন্তানকে হত্যা করেছে। এই ঘটনায় তিনি নুরুন্নবীর দ্বিতীয় স্ত্রীকে দায়ী করেন। তবে নুরুন্নবীর অভিযোগ, তাঁর প্রথম স্ত্রী আয়েশা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য নুরুন্নবীর সাবেক ও বর্তমান স্ত্রীকে আটক করা হয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে