
গোপালগঞ্জের মুকসুদপুরের একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার একটি মহিলা কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার ওই শিশুকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই মাদ্রাসার সন্দেহভাজন চার শিক্ষককে আটক করেছে পুলিশ। তবে আরেক শিক্ষক পালিয়ে গেছেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মুকসুদপুরের একটি মহিলা কওমি মাদ্রাসায় নির্যাতনের শিকার ওই শিশু আহত অবস্থায় বাড়ি ফেরে। পোশাকে রক্ত দেখে তার সঙ্গে কথা বলে স্বজনেরা ঘটনা জানতে পারে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এরই মধ্যে সন্দেহভাজন চার শিক্ষককে আটক করেছে। তবে আরেক শিক্ষক পালিয়ে গেছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে