পাকিস্তান জামায়াতে ইসলামীর সঙ্গে খাইবার পাখতুনখাওয়ায় প্রাদেশিক সরকার গঠনের নির্দেশ দিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি প্রতিনিধি দল। এই দলে ছিলেন পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান।
ইমরানের সঙ্গে দেখা করে এসে তিনি সাংবাদিকদের জানান, দলীয় প্রধান তাঁদের নির্দেশনা দিয়েছেন— নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএলএন) এবং বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে যেন কোনো ধরনের জোট গঠন না করা হয়। এর বদলে কেন্দ্রীয় সরকার গঠনে এমডব্লিউএমের সঙ্গে এবং খাইবার পাখতুন খাওয়ায় প্রাদেশিক সরকার গঠনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
এরপর জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করে পিটিআই। তবে পাকিস্তান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় তথ্যসচিব কাইসার শরীফ সংবাদমাধ্যম জিও নিউজকে বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনের ব্যাপারে আজ ইসলামাবাদে পিটিআইয়ের সঙ্গে জোট গঠনের প্রস্তাব উত্থাপিত হয়েছে। কিন্তু তাঁরা এ ব্যাপারটি এখনো নিশ্চিত করেননি।
তিনি বলেছেন, জামায়াতে ইসলামী নিজেদের মধ্যে আলোচনা করবে এবং পিটিআইকে এ ব্যাপারে অবহিত করবে।
জামায়াতের এ নেতা আরও বলেছেন, নির্বাচনের পরই দুই দল নিজেদের মধ্যে আলোচনা শুরু করে এবং খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনে পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীদের সরকার গঠনে ‘শর্তহীন ইতিবাচক’ সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়।
দলীয় প্রতীক না থাকায় পিটিআইয়ের প্রার্থীরা এবারের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
তবে পাকিস্তানের সংবিধানে রয়েছে, যেসব প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন; নির্বাচনের ফলাফল ঘোষণা করার ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো দলে তাঁদের যোগ দিতে হবে এবং ওই দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে।
কেন্দ্রীয় সরকার গঠনে যেই এমডব্লউএমের সঙ্গে পিটিআই যোগ দিতে যাচ্ছে— সেটি জাতীয় পরিষদের নির্বাচনে মাত্র একটি আসন পেয়েছে। কিন্তু পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীদের যেহেতু কোনো একটি দলে যোগ দিতে হবে। ফলে ইমরান খান একটি আসন পাওয়া এমডব্লিউএমের সঙ্গেই হাত মেলানোর নির্দেশ দিয়েছেন।
অপরদিকে খাইবার পাখতুনখাওয়ায় জামায়াতে ইসলামীর ব্যানারে সরকার গঠনের কথা বলেছেন ইমরান।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে