
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংঘাত ও সংঘর্ষের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। একই সঙ্গে কোনো রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে যেন কোনো দায়ী ব্যক্তি নিষ্কৃতি না পায় সে বিষয়েও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
গতকাল শুক্রবার দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছেন চবি শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা, রামদাসহ ধারালো অস্ত্র দেখা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান সংঘাত ও সংঘর্ষের বিষয়ে শিক্ষামন্ত্রী আজ উপাচার্য ড. শিরীণ আখতারের সঙ্গে কথা বলেছেন। এ সময় মন্ত্রী সংঘাত ও সংঘর্ষের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলেন।
আগে যারা এই ধরনের সহিংসতায় জড়িত হয়েছে তাদের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা হয়েছে। একই সঙ্গে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শিক্ষামন্ত্রী বিশেষভাবে অনুরোধ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে যেন কোনো দায়ী ব্যক্তি নিষ্কৃতি না পায় এবং অছাত্রদের হল ত্যাগ নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রীর অনুরোধে আগামীকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা বিষয়ক সভা আহ্বান করতে নির্দেশ দিয়েছেন উপাচার্য শিরীণ আখতার।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে