নেত্রকোনার মোহনগঞ্জে রুবেল মিয়ার হত্যার ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। হত্যায় জড়িত থাকা অন্যদের নামও জানান তিনি।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তুহিন মিয়া (১৯)। তিনি উপজেলার আদর্শনগর এলাকার মৃত ছাদেক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল আদর্শনগর বাজারে একটি টিনের চালার দোকানে পিঠা বিক্রি করতেন। প্রায়ই রাতে বাড়িতে চলে আসতেন। কখনো ওই ঘরের রাতে থেকে যেতেন। রোববার সকালে বাজারের লোকজন রুবেলকে তাঁর দোকানে মৃত অবস্থায় দেখতে পায়। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পরদিন রুবেলের স্ত্রী রিমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ আরও ৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, আদালতে সোপর্দ করার পর তুহিন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। হত্যায় তাঁর সঙ্গে অংশ নেওয়া অন্য সঙ্গীদের নামও বলেছেন। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে দ্রুতই তাঁদের গ্রেপ্তার করা হবে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে