
রাজধানীর বেইলি রোডে গ্রিন কোটি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক হতভাগ্য পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা গ্রামের কৃষক হাসান আলীর ছেলে সাগর হোসেন (২২)। তিনি বেইলি রোডের ওই ভবনটিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
কৃষক বাবার সংসারে দারিদ্র্যের কারণে উচ্চমাধ্যমিকের পর আর পড়াশোনা চালাতে পারেননি সাগর। ইচ্ছে ছিল, ভাগ্যোন্নয়নের বিদেশে যাবেন কিন্তু অর্থাভাবে সেটিও হয়নি। তাই বিদেশযাত্রার অর্থ জোগাতে ঢাকায় এসে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ শুরু করেন সাগর। মাকে গতকাল বৃহস্পতিবারও ফোনে জানিয়েছিলেন, দ্রুতই বাড়ি ফিরবেন। তবে হতভাগ্য মা বুঝতে পারেননি, পরের দিনই নিথর দেহে তাঁর কোলে ফিরবেন সাগর।
আগুনে পুড়ে ভাতিজার মৃত্যুর খবর পেয়ে আজ শুক্রবার সকালে ঢাকায় আসেন সাগরের চাচা আবু তালেব। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আমতলায় বসে বিলাপ করছিলেন আবু তালেব আর বারবার মূর্ছা যাচ্ছিলেন।
আবু তালেবের বড় ভাই হাসান আলী। সাগর তাঁর ছোট ছেলে। আবু তালেব বিলাপ করে বলেন, ‘দুই সন্তানের মধ্যে সাগর বড়। সংসারে অভাবের কারণে উচ্চমাধ্যমিক পাশের পর আর পড়াশোনা করতে পারেনি। বিদেশে যাওয়ার টাকা দিতে পারিনি। তাই ছেলে গত বছরের জুলাইয়ে ঢাকায় এসেছে কাজ করে বিদেশে যাওয়ার টাকা জমাতে। আমার বড় ভাইয়ের ছেলে মালয়েশিয়া থাকে, সেখানেই যাওয়ার কথা ছিল। আমিও চেয়েছিলাম, ফসল বিক্রির টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠাব। তবে ঢাকায় কোন কোম্পানিতে কাজ করত সেটিও জানি না।’
আবু তালেব আরও বলেন, ‘গতকাল রাতেও ছেলে তার মায়ের সঙ্গে কথা বলেছে। কয়েক দিন পর বাড়িতে ফেরার কথা ছিল। এরই মধ্যে রাতে বিদেশ থেকে আমার ভাতিজা জানায় যে, সাগর যেখানে চাকরি করত সেখানে আগুন লেগে সে আহত হয়েছে। সকালে জানতে পারি সে আর বেঁচে নেই। ভোরে রওনা দিয়ে মাত্র ঢাকায় এলাম।’
ছেলের মরদেহ শনাক্ত করার আবু তালেব বলেন, ‘আমার ভাতিজার চেহারা ছাড়া পুরো শরীর পুড়ে গেছে। তবে চেহারাটা দেখে চেনা গেছে। এ ছাড়া হাতে থাকা ব্রেসলেট দেখে ছেলেকে শনাক্ত করেছি।’
সাগর পাবনার ফরিদপুরের ইউনুস আলী ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ঢাকায় এসে একটি নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। সর্বশেষ বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনের নিরাপত্তাকর্মী দায়িত্ব ছিলেন ছিলেন। বাবা হাসান আলী অসুস্থ। ছেলের লাশ নিতে তিনি ঢাকায় আসতে পারেননি।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৮ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে