রাশিয়ার রাজধানী মস্কোর মস্কোভা নদীর তীরে চিরনিদ্রায় শায়িত হলেন বিরোধী নেতা আলেক্সি নাভালনি। তাঁর এই অন্ত্যেষ্টিক্রিয়ায় গ্রেপ্তার হওয়ার ঝুঁকি থাকলেও যোগ দিয়েছিলেন অসংখ্য মানুষ। ‘যুদ্ধ নয়’ কিংবা ‘পুতিন ছাড়া রাশিয়া’—এমন অসংখ্য পুতিনবিরোধী স্লোগানে তাঁরা মুখরিত করে বোরিসোভস্কয় সমাধি এলাকা।
আজ শুক্রবার রাতে বিবিসি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব মস্কোতে অনুষ্ঠিত নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন হাজার হাজার মানুষ। তবে তাদের মধ্য থেকে খুব ছোট একটি দলকে গির্জার ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সংক্ষিপ্ত ওই আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া মানুষদের বেশির ভাগই ছিলেন নাভালনির পিতামাতা সহ নিকটাত্মীয়রা।
এদিকে বিদেশে অবস্থান করায় নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পারেননি তার স্ত্রী ইউলিয়া। কর্তৃপক্ষ তাঁকে করতে পারে—এমন আশঙ্কা থেকে তিনি রাশিয়ায় ভ্রমণ থেকে বিরত ছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ২৬ বছরের সুখী দাম্পত্যের জন্য স্বামীকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ কর্তৃপক্ষ নাভালনির মৃত্যুতে শোক পালনকারীদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। যে চার্চে অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তার সামনেই বেশ কিছু ধাতব প্রতিবন্ধকতা দিয়ে বাধার সৃষ্টি করেছিল নিরাপত্তা বাহিনী। একটি মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, নাভালনির শোক সভায় অংশ নিতে যাওয়া অন্তত ৪৫ জনকে রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কঠোর নিয়ন্ত্রণের মধ্যে নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়ার কোনো সংবাদ প্রকাশ থেকে বিরত ছিল রুশ গণমাধ্যমগুলো। তবে নাভালনির দলের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন আনুষ্ঠানিতকা সম্প্রচার করা হয়। সরাসরি যোগ না দিলেও ইউটিউবের সম্প্রচার দেখে অসংখ্য রাশিয়ান এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নাভালনির অসংখ্য ভক্ত অশ্রুসিক্ত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
এদিকে নাভালনির মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে নীরবতা বজায় রেখেছেন। তবে নাভালনির স্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ কিছু পশ্চিমা নেতা নাভালনির মৃত্যুর জন্য পুতিনকেই দায়ী করেছেন।
আজ সকালে ক্রেমলিনের এক বিবৃতিতে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ‘অন্ত্যেষ্টিক্রিয়ার দিনটিতে নাভালনির পরিবারকে বলার মতো কিছুই নেই।’
গত ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চল ইয়ামালো-নেনেতের আর্কটিক পেনাল কলোনিতে বন্দী অবস্থায় পুতিন সমালোচক ও বিরোধী দলের নেতা নাভালনির মৃত্যু হয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে