রোহিত শর্মার নেতৃত্বেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে এটা নিশ্চিত। কিছুদিন আগেই এমনই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তবে বিশ্বকাপ শুরু হয়ে এখনো অনেক সময় বাকি থাকলেও ভারতীয় ক্রিকেটাঙ্গনে একটা গুঞ্জন উঠেছে বিরাট কোহলি কী খেলতে পারবেন রোহিতের নেতৃত্বে?
এই মুহূর্তে ভারতীয় সংবাদমাধ্যমগুলো যা জানিয়েছে, তাতে কোহলির সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচকেরা কঠিন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। সংক্ষিপ্ত সংস্করণে জাতীয় দলের চাহিদা অনুযায়ী কোহলি খেলতে পারছেন না বলে মনে করছেন নির্বাচকেরা। সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের উইকেট মন্থর হবে বলে তাঁর ব্যাটিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে শঙ্কা জেগেছে। ফলে তাঁর অ্যাঙ্কর ভূমিকা এখন প্রশ্নের মুখে পড়েছে। তাঁর জায়গায় তরুণ আক্রমণাত্মক ব্যাটারদের বিবেচনা করছে নির্বাচকেরা।
ভারতীয় সংবাদমাধ্যমটি এক সূত্রের বরাতে জানিয়েছে, কোহলির বিষয়টি খুবই সূক্ষ্ম হয়ে দাঁড়িয়েছে। সিদ্ধান্তের বিষয়ে বিসিসিআই কোনোভাবে জড়িত হতে চায় না। অর্থাৎ, বিসিসিআই পুরো বিষয়টি নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছে। বিশ্বকাপে কোহলির থাকা না থাকাটা তাই প্রধান নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বাধীন প্যানেলের ওপর নির্ভর করছে।
বিশ্বকাপে খেলার জন্য তাই কোহলিকে কঠিন এক পরীক্ষার মুখেই পড়তে হচ্ছে। আইপিএলের এক সপ্তাহ পরেই বিশ্বকাপ শুরু হওয়ায় তাঁকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অবিশ্বাস্য কিছু করতে হবে। অন্যথা, ভারতীয় কিংবদন্তির বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন নির্বাচকেরা। গত জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফেরার আগে মাঝে এক বছর এই সংস্করণে খেলেননি তিনি। তিন ম্যাচের সিরিজে দুইটি খেলে একটি গোল্ডেন ডাক এবং আরেকটি ২৯ রান করেছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে