চলে গেলেন চাইম ব্যান্ডের জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গ্রীন রোডের বাসায় বুকে ব্যথা অনুভব করার পরপরই সংজ্ঞা হারান খালিদ। অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে কমফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন গায়ক ও সাউন্ড ইঞ্জিনিয়ার দূরে। তিনিসহ গীতিকার ও সুরকার তানভীর তারেক শিল্পী খালিদের মৃত্যু সংবাদটি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানিয়েছেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন খালিদ। আজ রাতেই তাঁকে গ্রামের বাড়ি গোপালগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে আগামীকাল মঙ্গলবার তাঁর দাফন সম্পন্ন হবে।
পরিবারসহ যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলেন খালিদ। কয়েক মাস আগে স্ত্রীসহ দেশে আসেন তিনি। ১৯৮৩ সাল থেকে ব্যান্ড চাইমে গাইছেন খালিদ। তাঁর গাওয়া জনপ্রিয় কয়েকটি গান হলো—‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’ ইত্যাদি।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে