
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ সোমবার রাত ৯টায় এই ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার (বুকিং) রেজাউল করিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ আজকের পত্রিকা বলেন, ‘পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসটি বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে যাত্রা বিরতি করে। যাত্রা বিরতি শেষে ট্রেনটি ঢাকার দিকে যাওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।’ ট্রেনের চাকা ত্রুটির কারণে এই লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৬ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে