
টাঙ্গাইপঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি প্রায় পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ।
এর আগে গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। রাত ২টার দিকে ক্রেনের সহায়তায় ট্রেনের ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করে। পরে বগিটি সেখান থেকে রিলিফ ট্রেনের সহায়তায় টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। এর পরই ঢাকা উত্তরবঙ্গের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এদিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ বলেন, পঞ্চগড় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
তিনি আরও বলেন, নতুন লাইনের জন্য এ ঘটনা কি না বা কী কারণে লাইনচ্যুত হয়েছে, সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে