ব্রাজিলের হয়ে শুরুটা রঙিনই হলো দরিভাল জুনিয়রের। ব্রাজিল কোচের অধ্যায়টা রঙিন হওয়ার নায়ক বিস্ময় বালক নামে পরিচিত এনদ্রিক। তাঁর গোলেই ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সেই জয়টিও এমন এক সময়ে এসেছে যখন সবকিছু দরিভালের প্রতিকূলে ছিল। চোটের কারণে সেরা একাদশের অনেক খেলোয়াড়কেই পাননি স্কোয়াডে। আবার প্রতিপক্ষের বিপক্ষে দীর্ঘ ১৫ বছর ধরে জয় পায় না ব্রাজিল। গতকাল ওয়েম্বলিতেও যখন হতাশ হয়ে ফেরার প্রায় দ্বারপ্রান্তে তখনই সেলেসাওদের হাসি এনে দিলেন এনদ্রিক।
৭১ মিনিটে বদলি নেমেই ৯ মিনিটের মধ্যে কোচের আস্থার প্রতিদান দিলেন এনদ্রিক। গোল করে ওয়েম্বলিতে খেলা দেখতে আসা ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দিলেন তিনি। আর ব্রাজিল দলের কাঁধ থেকে ভার নামিয়ে দিলেন। প্রতিপক্ষের বিপক্ষে যে ২০ ম্যাচ পর জিতল ব্রাজিল।
সবশেষ ২০০৯ সালে জয় পেয়েছিল ব্রাজিল। সেবারও ১-০ গোলে জিতেছিল সেলেসাওরা। সেদিনের জয়ের নায়ক ছিলেন নিলমার। আজ গোল করে শুধু কোচের অধ্যায়ই শুরু করেননি এনদ্রিক, নিজেও একটা অধ্যায় গোড়াপত্তন করিয়েছেন। তৃতীয় ম্যাচে এসে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেছেন। এতে একটা মাইলফলকও ছুঁয়েছেন তিনি।
একবিংশ শতাব্দীতে সবচেয়ে কম বয়সে গোল করা ব্রাজিলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় এনদ্রিক। গতকাল যখন গোল করলেন তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ৮ মাস ২ দিন। তবে সব মিলিয়ে চতুর্থ সর্বকনিষ্ঠ। তাঁর উপরে আছেন রোনালদো নাজারিও, এদু এবং পেলে। তবে আরেক জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন কৈশোর না পেরোনো স্ট্রাইকার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সবচেয়ে কম বয়সে ওয়েম্বলিতে গোল করা খেলোয়াড় এখন মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এনদ্রিক।
গতকাল ম্যাচে দুই দলই প্রায় সমানে সমান লড়াই করেছে। ইংল্যান্ডের ৫৩ শতাংশ বল দখলের বিপরীতে ব্রাজিলের ৪৭ শতাংশ। বল কিছুটা পিছিয়ে থাকলে গোলবারে শট এবং সুযোগ তৈরিতে বেশ এগিয়ে ছিল সেলেসাওরা। যদিও তা কাজে লাগাতে পারেননি রদ্রিগো, ভিনিসিয়ুস ও রাফিনিয়ারা। বেশ কয়েকবার তো ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি।
মিডফিল্ডার লুকাস পাকেতা অবশ্য প্রায় গোল পেয়েই গিয়েছিলেন। কিন্তু পোস্টে লেগে ফেরত আসলে হতাশ হতে হয় তাঁকেও। ৮০ মিনিটে ভুল করেননি এনদ্রিক। ভিনিসিয়ুসের শট গোলরক্ষক পিকফোর্ড প্রতিহত করলে বল পান পাশে থাক বিস্ময় বালক। গোলমুখের সম্মুখে থাকায় জালে জড়াতে ভুল করেননি তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে