ভিনিসিয়ুস জুনিয়র ৭ বছরের পেশাদারি ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় ম্যাচ খেলেছেন। জাতীয় দলের জার্সিতেও মনে রাখার মতো বেশ কিছু ম্যাচ উপহার দিয়েছেন তিনি। তবে আগামীকাল রাতে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচটিকে একটু আলাদাভাবে রাখবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কয়েক বছর ধরে বর্ণবাদের বিরুদ্ধে লড়ছেন তিনি। কৃষ্ণাঙ্গ হওয়ায় নিজে প্রতিপক্ষের মাঠে বহুবার বর্ণবাদী আচরণের শিকার হলেও ভেঙে পড়েননি। সব লাঞ্ছনা-ঘৃণাকে পায়ে ঠেলে এগিয়ে চলেছেন।
আগামীকাল সেই বর্ণবাদীতার বিপক্ষে যখন ম্যাচ, আর সেই ম্যাচে খেলবেন নিজেও, সেটিও আবার দেশের হয়ে নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, প্রতিপক্ষ হিসেবেও পাবেন বেশ কয়েকজন সতীর্থকে—ভিনির জন্য ম্যাচটি স্মরণীয় না হয়ে কী পারে! এমন একটি ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসে কাঁদলেন তিনি। এই কান্না যে আবেগের! এই কান্না যেন কোটি কৃষ্ণাঙ্গেরও।
বর্ণবাদের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচের আগে বর্ণবাদের বিরুদ্ধে বর্তমান সময়ে অন্যতম সোচ্চার ব্যক্তিটিকে শুনতে হলো এ বিষয়ে তিনটি প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি ভিনি। কান্নাভেজা চোখে বললেন, ‘আমি দুঃখিত। আমি শুধু ফুটবলটা খেলতে চাই। আমার ক্লাব ও পরিবারের জন্য সবকিছু করতে চাই। কখনো দেখতে চাই না কৃষ্ণাঙ্গরা কষ্ট পাচ্ছে।’
বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে ‘এক চামড়া’ স্লোগান দিয়ে ভিনির সঙ্গে হাত মেলাবেন স্প্যানিশরাও। ভিনিকে স্পেনেই সবচেয়ে বেশি বর্ণবাদীদের খপ্পরে পড়তে হয়। গত মে মাসে তাঁর সঙ্গে ভ্যালেন্সিয়ার সমর্থকেরা যা করেছে, সেটি নিয়ে সোচ্চার ছিলেন তাঁর রিয়াল সতীর্থরা। তাঁদের একজন দানি কারভাহাল। গতকাল স্প্যানিশ ডিফেন্ডার আবারও ভিনিকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি মনে করি না স্পেন বর্ণবাদী দেশ। ভিন্ন ভিন্ন চামড়ার আমার অনেক বন্ধু আছে।’
এই প্রীতি ম্যাচ দিয়ে এন্ডরিকের মাদ্রিদ দর্শনও হয়ে যাবে। আগের প্রীতি ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক তিনি। আগেই করা রাখা চুক্তি অনুসারে স্বদেশি ক্লাব পালেমইরাস ছেড়ে আগামী জুনেই রিয়ালে যোগ দেবেন ১৭ বছর বয়সী এই স্ট্রাইকার। যেখানে তিনি সতীর্থ হিসেবে পাবেন আরও দুই ব্রাজিলিয়ান ভিনি ও রদ্রিগোকে।

ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
৮ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে