শেরপুরের প্রত্যন্ত চর এলাকা থেকে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হালিম জীবন (৪৮) শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকার সাইদুর রহমান সুরুজ মাস্টারের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রউফ, মুকুল হোসেন, রাশেদুল ইসলাম ডিয়ার ও ফরহাদ হোসেন। অভিযোগ রয়েছে, তারা সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সদস্য।
আব্দুল হালিম জীবন ১৫–১৬ বছর আগে ডিভি লটারিতে নাগরিকত্ব পেয়ে যুক্তরাষ্ট্রে যান। পরে বিয়ে করে স্ত্রীকেও যুক্তরাষ্ট্রে নিয়ে যান। বছর দুয়েক আগে তিনি শেরপুরে এসে আর যুক্তরাষ্ট্র ফেরত যাননি। সম্প্রতি তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। তাঁর প্রথম স্ত্রী বিদেশেই রয়েছেন।
নিহতের দ্বিতীয় স্ত্রী আতিয়া আক্তার বলেন, ‘গতকাল শনিবার দুপুর ২টার দিকে চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফসহ কয়েকজন জীবনকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। ভোররাতে চুনিয়ারচর এলাকা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধারের খবর পাই। এই আব্দুর রউফ আমার স্বামীকে ডেকে নিয়ে বিভিন্ন মামলা–মোকদ্দমা ও ঝামেলায় জড়িয়েছে। হাতিয়ে নিয়েছে অনেক টাকা-পয়সা। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরেই রউফসহ তাঁর চক্রের লোকজন জীবনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও তদন্ত চলছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে