
যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন মার্কিন ত্রাণ সহায়তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে হোয়াইট হাউস। তারা বলেছে, এ দুর্ঘটনায় তাদের ‘হৃদয় ভেঙেছে’। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের অন্তত পাঁচ কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও আছেন। বিদেশিরা যথাক্রমে পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক। বাকিরা ফিলিস্তিনি।
গাজা উপত্যকার দায়ের এল-বালাহে ইসরায়েলি হামলায় ওই পাঁচজন নিহত হন। যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ওই পাঁচ কর্মীর সবার নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় ওয়ার্ল্ড কিচেন সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বলেছে, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। মানবিক সহায়তা কর্মী ও বেসামরিক নাগরিকেরা কখনোই লক্ষ্য হওয়া উচিত নয়।’
এদিকে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস শোক প্রকাশ করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটস সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই হামলার ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে এবং আমরা শোকাহত।’
হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও বলেছেন, ‘মানবিক সাহায্যকর্মীদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। কারণ তাঁরা এমন সহায়তা প্রদান করেন, যা অত্যন্ত প্রয়োজনীয় এবং আমরা ইসরায়েলকে দ্রুত এ ঘটনা তদন্ত করার অনুরোধ করছি।’
এদিকে, গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৮৪৫ জন ফিলিস্তিনি নিহত ও ৭৫ হাজার ৩৯২ জন আহত হয়েছে। অথচ, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র একবারও ফিলিস্তিনিদের নিহত বা আহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক কোনো শোক প্রকাশ করেনি।

বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৬ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে