টেস্টে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা চলছে গত কয়েক মাস। ভালো বোলিংয়ের সামনে তো খাবি খাচ্ছেনই, এমনকি তাদের উইকেট বিলিয়ে দেওয়ার ঘটনাও নিয়মিত চিত্র। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দিকে তাকালেই সেটা স্পষ্ট বোঝা যাবে।
চট্টগ্রাম টেস্টে ৩৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে শ্রীলঙ্কা। ৭ উইকেটে ১৫৭ রানে লঙ্কানরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১১। সেখানে বাংলাদেশ আজ চতুর্থ দিনের খেলা শেষ করে ৭ উইকেটে ২৬৮ রানে। উইকেট সংখ্যা আরও কম হতে পারত। যেখানে সাকিব, লিটন দুজনেই ৩০ পেরোনোর পর বাজে শট খেলে আউট হয়েছেন। এছাড়া ফিফটি পেরোনোর পরই মুমিনুল হক আউট হয়েছেন স্লগ সুইপ করতে গিয়ে। চতুর্থ দিনের খেলা শেষে মুমিনুল যখন সংবাদ সম্মেলনে আসেন, তখন উইকেট বিলানোর আক্ষেপ করেছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘পুরো দিনে আমার মনে হয় আমার যদি ৪ উইকেটে যদি আমরা শেষ করতে পারতাম তাহলে হয়তো কালকে ভিন্ন কিছু হতো। তখন রান হয়তো ৩০০ হতো, রানরেট আরও বেশি থাকত। কালকের দিনে অন্য কিছু হতে পারত। উইকেট খুব তাড়াতাড়ি পড়েছে। বেশিরভাগ সবাই একইভাবে আউট হয়েছে।’
টেস্ট ক্যারিয়ারের ১৮ তম ফিফটি মুমিনুল তুলে নিয়েছেন ৫৫ বলে। মেরেছেন ৮ চার ও ১ ছ্ক্কা। টেস্টের প্রথাগত ব্যাটিংয়ের তুলনায় যা তুলনামূলক আক্রমণাত্মক। তবে প্রথম ইনিংসে ৮৪ বলে ৩৩ রান। দুই ইনিংসের ব্যাটিংয়ের তুলনা করতে গিয়ে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার মনে হয় না আগ্রাসী ছিল। দ্বিতীয় ইনিংসে উইকেট অনেক ভালো ছিল। আমি যদি শুধু ব্লক ব্লক ব্লক খেলি, তাহলে বোলারের জন্য জায়গা তৈরি হয়ে যায়। আমি নরমাল খেলাটা খেলার চেষ্টা করেছি। পেস বোলিংয়ে যদি দেখেন, আমি বাজে শট খেলিনি। স্পিনে আমার যেসব জায়গায় ভালো খেলি, সেসব জায়গায় হিসেব করে ঝুকি নিয়েছি। প্রথম ইনিংসে অনেক সময় নিয়ে ব্যাট করায় হয়ত আগ্রাসী মনে হয়েছে।’

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
৭ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে