দীর্ঘ সংগ্রামের পর বলিউডে নিজের অবস্থান পোক্ত করেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বিভিন্ন সাক্ষাৎকারে সেসব সংগ্রামের স্মৃতি বারবার সামনে এনেছেন অভিনেতা। পরিবারের সঙ্গে মুম্বাইয়ের পাঁচ শ রুপির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অক্ষয়। বাড়িটি ঘিরে রয়েছে তাঁর বাবার স্মৃতি। রণবীর এলাহাবাদিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, এবার শৈশবে সেই বাড়িটি কেনার পরিকল্পনা করছেন তিনি।
অভিনেতা বলেন, ‘পুরোনো বাড়িটাতে যেতে আমার খুব ভালো লাগে। সেখানে মাত্র পাঁচ শ রুপিতে ভাড়া থাকতাম। কদিন আগেই শুনলাম সেই বাড়িটা নাকি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে দুইটা বেডরুম করে ফ্ল্যাট তৈরি হচ্ছে। ওদের জানিয়েছি আমি তৃতীয় তলাটা কিনতে চাই। পরিবারের সঙ্গে আমি ওখানেই থাকতাম।’
অক্ষয় আরও জানিয়েছেন, ‘ওখানে এখন আমাদের কেউ থাকে না। কিন্তু তবুও আমি ফ্ল্যাটটা রাখতে চাই। আমার এখনো মনে আছে আমি এবং আমার বোন বাবার ফিরে আসার অপেক্ষা করতাম, তখন তিনি সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত কাজ করতেন। সেই স্মৃতিগুলো এখনো চোখে ভাসে। একটা পেয়ারা গাছ ছিল, ফল পেড়ে খেতাম। আমি এখনো প্রতি মাসে সেখানে গিয়ে কিছু পেয়ারা ও ফুল নিয়ে আসি। মন থেকে বলছি যোগাযোগ রাখতে চাই। সেখান থেকেই তো আমি উঠে এসেছি।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে আলি আব্বাস জাফর পরিচালিত অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ২০২৪ সালের সব থেকে প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছে। বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ। আর এমন দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাকড সিনেমাতে দেখার অপেক্ষায় উন্মুখ দর্শকেরা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে