
ঈদযাত্রার ট্রেনে জন্ম নিল ফুটফুটে এক নবজাতক। আজ সোমবার পাবনা ঈশ্বরদী স্টেশনে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসে প্রসূতি স্বর্ণা আক্তার (২০) এক চিকিৎসক সহযাত্রীর সহযোগিতায় এই নবজাতকের জন্ম দেন।
পরে উভয়ের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে দুজনেই সুস্থ আছেন।
ওই প্রসূতির বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুরের হুগরি পান্তাপাড়া গ্রামে। তাঁর স্বামীর নাম ইয়াসিন আরাফাত।
আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) ইলিয়াস কবির সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে আসে। ট্রেনটি সকাল সোয়া ৯টার দিকে দর্শনা রেলস্টেশনে পৌঁছালে ওই প্রসূতি তাঁর পরিবারসহ দর্শনা রেলস্টেশন থেকে ‘ঙ’ নম্বর বগিতে ওঠেন। তাঁরা ঈদে রাজশাহীতে ফিরছিলেন। ট্রেনটি বেলা ১১টার দিকে ভেড়ামারা রেলস্টেশনে এলে ওই নারীর প্রসব বেদনা ওঠে।
বিষয়টি ট্রেনের আরেকজন পরিচালক (গার্ড) তাপস কুমার তাঁকে অবগত করেন। তাৎক্ষণিক মাইকিং করে ট্রেনে কোনো চিকিৎসক আছে কি না খোঁজ নেওয়া হয়। ঘোষণা শুনে ট্রেন যাত্রী ও বেসরকারি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোসাম্মাত নাজনীন আক্তার দ্রুত ছুটে আসেন। পরে ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছালে ওই চিকিৎসকের সহযোগিতায় ট্রেনের ভেতরেই বেলা ১১টা ৪৫ মিনিটে একটি ছেলেসন্তান ভূমিষ্ঠ হয়।
চিকিৎসক মোসাম্মাত নাজনীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাজশাহী যাচ্ছিলাম। মাইকিং শুনে আমি সেখানে যাই। পরে ওই বগির কামরায় সেখানে কাপড় টাঙিয়ে তিন সিটের একটি চেয়ারে শিশুটি ভূমিষ্ঠ হয়। জন্ম নেওয়া শিশুটি নরমাল ডেলিভারিতে বেশ সুস্থভাবেই জন্ম হয়েছে। তাই কোনো সমস্যা হয়নি। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৪১ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে