
ভারতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে এ দুরাইমুরুগান সাত্তাই নামের এক ইউটিউবারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় তামিলনাড়ু সরকার। নিম্ন আদালত ওই ইউটিউবারকে জামিন দিলেও মাদ্রাজ হাইকোর্ট তা খারিজ করে দেন। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান সাত্তাই। আজ সোমবার তাঁর জামিন বহাল রেখেছেন দেশটির শীর্ষ আদালত।
এই ইউটিউবারের জামিন বহাল রেখে ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, ‘ভোটের আগে কতজন জেলে থাকবেন?’
আজ মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঞার বেঞ্চে। তামিলনাড়ু সরকারের হয়ে আদালতে শুনানি করেন কৌঁসুলি মুকুল রোহতগি। তাঁর উদ্দেশে বিচারপতি ওকার প্রশ্ন রাখেন, ‘নির্বাচনের আগে ইউটিউবে অভিযোগ করার দায়ে যদি সবাইকে জেলে ভরতে শুরু করি, তবে ভাবতে পারছেন কতজন জেলে থাকবেন?’
সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই ইউটিউবার ভারতের সংবিধানে দেওয়া ব্যক্তিস্বাধীনতার অপব্যবহার করেছেন—এমন কোনো প্রমাণ নেই। তামিলনাড়ু সরকারের কৌঁসুলি আদালতের কাছে আরজি জানিয়ে বলেন, ‘অভিযুক্ত ইউটিউবার যাতে পরবর্তীকালে মানহানিকর কোনো মন্তব্য না করেন, তা নিশ্চিত করা হোক।’ বিচারপতি ওকা তামিলনাড়ু সরকারের কৌঁসুলির উদ্দেশে প্রশ্ন করেন, ‘কোনটা মানহানিকর মন্তব্য আর কোনটা নয়, সেটা কে ঠিক করবে?’
২০২২ সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইউটিউবার সাত্তাই। একই বছরের জুলাইয়ে নোটিশ জারি করে তামিলনাড়ু সরকারের বক্তব্য জানতে চান শীর্ষ আদালত। ২০২১ সালে সাত্তাইকে প্রথম জামিন দেন সুপ্রিম কোর্ট। সেই হিসাবে মোট আড়াই বছর ধরে জামিনে আছেন তিনি।
আজ ওই ইউটিউবারের জামিনের বিরোধিতা করে তামিলনাড়ু সরকার জানায়, ২০২২ সালের ডিসেম্বর এবং ২০২৩ সালের মার্চে দুটি এফআইআর দায়ের হয় তাঁর বিরুদ্ধে। তারপরও সাত্তাইয়ের জামিন বহাল রাখেন আদালত।
ভারতে লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই রায় এবং পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে