
কক্সবাজারের উখিয়ায় ডাম্পার ট্রাকের চাপায় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ বাপ্পীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম। এর আগে মামলার ৫ নম্বর আসামি ছৈয়দ করিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহর থেকে আজ (সোমবার) বন কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি ডাম্পার ট্রাকচালক বাপ্পীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাঁকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে আসা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
গ্রেপ্তার ডাম্পার ট্রাকচালক উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে।
এর আগে ৩১ মার্চ মধ্যরাতে উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে অভিযানে গেলে বনবিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে (৩০) ডাম্পার ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয়। হামলায় মোহাম্মদ আলী (২৭) নামে আরও এক বনরক্ষী আহত হয়েছেন।
নিহত বিট কর্মকর্তা কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের দায়িত্বে ছিলেন এবং মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। এ ঘটনার পরদিন থানায় ১০ জনের নাম উল্লেখসহ ১৫ জনের বিরুদ্ধে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শফিউল আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে