বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন মুশতাক আহমেদ। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে কাজ করবেন বিশ্বকাপজয়ী পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার।
বিশ্বকাপকে সামনে রেখে মে মাসের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে এই মাসের শেষ দিকে নাজমুল হোসেন শান্তদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন মুশতাক। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫৩ বছর বয়সী মুশতাক এর আগে ২০০৮-১৪ পর্যন্ত ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৮-১৯ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও ২০২০-২২ পাকিস্তান দলে এ দায়িত্বে ছিলেন। ২০১৪-১৬ পর্যন্ত পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এবার বাংলাদেশের হয়ে নতুন অধ্যায় শুরু নিয়ে মুশতাক বলেছেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হওয়া আমার জন্য খুবই সম্মানের। আমি এই ভূমিকা পালনের জন্য অপেক্ষা করছি এবং আমার অভিজ্ঞতা খেলোয়াড়দের সঙ্গে ভাগাভাগি করতে চাই। কারণ, তারা খুব কোচ-বান্ধব এবং আমি সবসময় বিশ্বাস করি তারা অত্যন্ত বিপজ্জনক দল। তারা যে কাউকে হারাতে পারে, সেই সামর্থ্য, সম্পদ ও প্রতিভা তাদের আছে। আমি তাদের মধ্যে সেই বিশ্বাস স্থাপনের চেষ্টা করব। আমি এই দলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত।’

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে