
চার মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ফেব্রুয়ারি মাসেই জানিয়েছিলেন সুখবর। বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা। ৩৭ বছরে বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। কিন্তু তাই বলে অভিনয় থেকে দূরে নেই দীপিকা। চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকা এখন ব্যস্ত অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে!
এই মুহূর্তে রোহিত শেঠির কপ ইউনিভার্সের নতুন কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিংয়ে ব্যস্ত দীপিকা। এতে থাকছেন রণবীর সিংও। সম্প্রতি সিনেমাটির সেট থেকে দীপিকার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে হয় ভাইরাল। সিনেমাটিতে পুলিশের পোশাকে দেখা মিলল ‘লেডি সিংহাম’ দীপিকার।
তবে চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকাকে দেখে দ্বিধাবিভক্ত নেটপাড়া। অনেকে আবার আগ বাড়িয়ে এ প্রশ্নও তুলেছেন, দীপিকা কি সত্য়িই অন্তঃসত্ত্বা? নাকি সারোগেসির সাহায্য নিয়েছেন? এ প্রশ্ন ওঠার কারণ, চার মাসেও দীপিকার কোনো শারীরিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। সিংহামের সেট থেকে ফাঁস হওয়া ছবিতে তাঁর বেবিবাম্প বোঝা যাচ্ছে না।
এর আগে বিমানবন্দরে দীপিকা ক্যামেরাবন্দী হয়েছিলেন রণবীর সিংয়ের সঙ্গে। সেখানেও তাঁর বেবিবাম্প দেখা যাচ্ছিল না। এসব থেকেই অনেকের সন্দেহ, হয়তো নিজের ফিটনেস নষ্ট করতে চান না দীপিকা। তাই সন্তানের জন্ম দিতে সারোগেসির সাহায্য নিয়েছেন। এ বিষয়ে অবশ্য দীপিকা কিংবা রণবীর—কেউ এখনো কোনো মন্তব্য করেননি।
ওদিকে প্রেগন্যান্সিতে নতুন কাজে মন দিয়েছেন দীপিকা। অভিনেত্রী শিখছেন সেলাই। চটের ওপর লাল-সবুজ সুতোর কাজ করছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আশা করছি পুরোটা তৈরি হলে সবার সঙ্গে ভাগ করে নিতে পারব।’
উল্লেখ্য, রোহিত শেঠির কপ ইউনিভার্স সিংহাম অ্যাগেইনে রণবীর ফিরছেন সিম্বার ভূমিকায়। সিনেমাটিতে রণবীর-দীপিকার পাশাপাশি থাকছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও কারিনা কাপুর।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে