টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রধান কোচ নিয়োগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।
যুক্তরাষ্ট্রের দায়িত্ব পেয়ে খুশি স্টুয়ার্ট ল। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। ক্রিকেটে যুক্তরাষ্ট্র অন্যতম শক্তিশালী এক সহযোগী দেশ। বিশ্বাস করি যে সামনে আমরা একটা দুর্দান্ত দল গঠন করতে পারব।’
বাংলাদেশের বিপক্ষেই প্রথম কাজ শুরু করবেন স্টুয়ার্ট ল। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের আগে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজটি নিয়ে তিনি বলেছেন, ‘আমার প্রথম কাজ হবে বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নেওয়া। এরপর ঘরের মাঠের বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করতে হবে, যেটা অনেক বড় টুর্নামেন্ট।’
আসলেই বড় টুর্নামেন্ট। প্রথমবারের মতো ক্রিকেটের কোনো সংস্করণের বিশ্বকাপ ২০ দলের হতে যাচ্ছে। আগামী ১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির আয়োজক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। সিরিজটি শুরু হবে ২১ মে। বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে। সব ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।
২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব ছিলেন স্টুয়ার্ট ল। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটারের অধীনেই ২০১২ সালের এশিয়া কাপে ফাইনাল খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানরা। শুধু জাতীয় দলের নয়, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচই ছিলেন তিনি। বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের ভূমিকায় ছিলেন ৫৫ বছর বয়সী কোচ। আর অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৭ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে