বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন হাই কোর্টের তিন বিচারক। নতুনদের নিয়ে আপিলে মোট বিচারকের সংখ্যা আট জনে উন্নীত হলো।
নতুন ৩ বিচারক হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর আজ বুধবার তাঁদের নিয়োগের আদেশ জারি করে আইন মন্ত্রণালয়। শপথ গ্রহণের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
হাই কোর্টের জ্যেষ্ঠতার ক্রমে দ্বিতীয় অবস্থানে থাকা বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ১৯৫৭ সালের ১ জুন জন্মগ্রহণ করেন। অর্থাৎ, তার চাকরির মেয়াদ আছে আগামী ১ জুন পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর ১৯৮২ সালে ঢাকা জজ কোর্টে এবং ১৯৮৫ সালের সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন আব্দুল হাফিজ।
২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ পান। হাই কোর্টে তার নিয়োগ স্থায়ী হয় ২০০৫ সালের ২৭ এপ্রিল।
বিচারপতি শাহীনুর ইসলামের জন্ম ১৯৫৮ সালের ৭ এপ্রিল। তিনি আইন পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৩ সালের ২০ এপ্রিল মুন্সেফ হিসেবে বিচারিক কর্মজীবন শুরু করেন।
২০০১ সালের ১৩ জানুয়ারি তিনি জেলা জজ পদে উন্নীত হন এবং জেলা ও দায়রা জজ হিসেবে নড়াইল ও হবিগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। একই পদমর্যাদায় ঢাকায় প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজিস্ট্রারের দায়িত্ব পালন শেষে ২০১২ সালের ২২ মার্চ তিনি দ্বিতীয় ট্রাইব্যুনালের বিচারক হন।
২০১৩ সালের ৫ অগাস্ট তিনি হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারকের পদে উন্নীত হন। পরে আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারক হিসেবে পাঠানো হয় তাকে।
সাত বছর ট্রাইব্যুনালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে বিচারপতি মো. শাহিনুর ইসলামকে গত ফেব্রুয়ারিতে হাই কোর্ট বিভাগে ফিরিয়ে নেওয়া হয়।
বিচারপতি কাশেফা হোসেন ১৯৫৮ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নতকোত্তর করার পর তিনি এলএলবি নেন। পরে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলএম করেন।
তিনি জজ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ১৯৯৫ সালের ১২ অক্টোবর; পরে ২০০৩ সালের ২৭ এপ্রিল হাই কোর্টে তালিকাভুক্ত হন।
২০১৩ সালে অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ পান কাশেফা হোসেন। দুই বছর পর তাকে ওই পদে স্থায়ী করে নেওয়া হয়।
এখন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগে পাঁচজন বিচারক রয়েছেন। বাকি চারজন হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
১৯ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে