
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে এক যুবক পড়ে গেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলার নাচোল উপজেলার নেজামপুরে এ ঘটনা ঘটে। পুলিশের পাশাপাশি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধারে অভিযান শুরু করেছেন।
ওই যুবকের নাম রনি বর্মণ (২২)। তিনি নাচোল উপজেলার নেজামপুর গ্রামের চৈতন্য বর্মণের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রনি বর্মণ বেলা ১১টার দিকে নেজামপুর এলাকার একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাশে ঘোরাঘুরি করছিলেন। কিন্তু নলকূপের মুখে কোনো ঢাকনা না থাকায় হঠাৎ রনি পাইপের মধ্যে পড়ে যান।
নলকূপটি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)। যার গভীরতা প্রায় ১৪০ ফুট। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল হক বলেন, ‘লোক-প্রযুক্তি যা আছে, সবগুলো ব্যবহার করেও যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ফায়ার সার্ভিসের ইউনিটকে কল দেওয়া হয়েছে। তারা আসলে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। আমরা চেষ্টা করছি যুবককে যেন জীবিত উদ্ধার করা যায়। প্রাথমিকভাবে বেঁচে থাকার আলামত পাওয়া গেছে।’
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু আধুনিক কোনো যন্ত্রপাতি না থাকায় তাঁকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে।
পাইপের মুখে ঢাকনা না থাকার বিষয়ে তিনি বলেন, এখানে যদি কারও গাফিলতি থাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ৩টা) তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পাইপের মধ্যে তাঁর শব্দ পাওয়া যাওয়ায় তিনি এখনো জীবিত আছে বলে জানিয়েছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মীরা।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে