
২০২৪ আইপিএল অভিযান গতকাল শেষ করেছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন চেন্নাই সুপার কিংসের গত রাতের ম্যাচ পর্যন্ত। মাঝে কয়েকটা ম্যাচ খারাপ হলেও শেষটা দুর্দান্ত করেছেন মোস্তাফিজ। ফিজকে নিয়ে প্রশংসার বাণী ঝরেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে চেন্নাই খেলেছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। পাঞ্জাব জিতেছে ৭ উইকেটে। মোস্তাফিজ কোনো উইকেট না পেলেও প্রশংসা কুড়িয়েছে তাঁর বোলিং। ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়েছেন। সঙ্গে এক ওভার মেডেনও দিয়েছেন। পাঞ্জাবের বিস্ফোরক ব্যাটার শশাঙ্ক সিং রীতিমতো হাঁসফাঁস করেছেন ফিজকে মোকাবিলা করতে গিয়ে। ম্যাচ শেষে চেন্নাই সুপার কিংস নিজেদের ফেসবুক পেজে ফিজকে নিয়ে প্রশংসামূলক পোস্ট করেছে। চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিংও জানিয়েছেন, মোস্তাফিজের অভাব তাঁরা বোধ করবেন। এবারের আইপিএলে ৯ ম্যাচে ফিজ নিয়েছেন ১৪ উইকেট। ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রশিদ খানের মতো তারকা ব্যাটারদের উইকেট পেয়েছেন মোস্তাফিজ। পাওয়ার প্লেতে (প্রথম ৬ ওভারে) ৪৮ শতাংশ ডট বল করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। নিয়েছেন ৩ উইকেট।
আইপিএলের ধকল কাটাতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে নেই মোস্তাফিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন শান্ত। মোস্তাফিজের আইপিএল পারফরম্যান্স কতটা কাজে দেবে, এই প্রশ্ন করা হয় শান্তকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই কাজে দেবে। আমার মনে হয়, যে ধরনের আবহে ও খেলল, যে টুর্নামেন্ট খেলল, অনেক বড় একটা টুর্নামেন্ট। ওখানে ভালো করলে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস তো তৈরি হবে। ওখানে আরও বড় বড় ব্যাটারের বিপক্ষে বল করেছেন। সব থেকে বড় কথা, ভালো উইকেটের মধ্যে ভালো বল করেছে। ওই আত্মবিশ্বাস নিয়েই তো আসবে অবশ্যই। যদি এখানেও এই পারফরম্যান্স করতে পারে, অবশ্যই আমাদের দল দেখা যাবে অনেক এগিয়ে যাবে।’
কদিন আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হয়েছেন মুশতাক আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আছেন শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেনসহ কয়েকজন তারকা স্পিনার। বাংলাদেশের স্পিনাররা মুশতাকের অধীনে অনেক উন্নতি করবেন বলে মনে করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই। তাঁর মতো অভিজ্ঞ একজন মানুষ আমাদের দলের সঙ্গে আছেন। রিশাদের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ মানুষ হবেন। সেই সঙ্গে বাকি যে স্পিনাররা আছেন (তাদের জন্য)। তিনি অনেক কাজ করেছেন। আশা করব আমাদের স্পিনাররা আরও উন্নতি করবে। এই পর্যন্ত খুব ভালো কাজ করছে স্পিনাররা।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৭ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে