নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আইনি ঝামেলায় পড়লেন দক্ষিণী সুপার স্টার আল্লু অর্জুন। গতকাল শনিবার অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা করেছে পুলিশ। বন্ধু ও ওয়াইএসআরসিপি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বাড়িতে গিয়েছিলেন আল্লু। আর সেখানে অভিনেতাকে দেখতে ভিড় জমে যায়। অভিনেতা এবং বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বাসভাবনে ভিড়ের অনুমতি দিয়েছিলেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।
টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানিয়েছে, ওয়াইএসআরসিপি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধে আরও অভিযোগ, বিধায়ক রেড্ডি শনিবার সমাবেশের জন্য পূর্বানুমতি ছাড়াই আল্লু অর্জুনকে আমন্ত্রণ জানিয়েছেন। ফলে তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধি অমান্য করার জন্য মামলা দয়ের হয়েছে। মামলাটি ডেপুটি তহসিলদার পি রামচন্দ্র রাও নথিভুক্ত করেছেন। তিনি অন্ধ্র প্রদেশের নান্দিয়াল নির্বাচনী এলাকায় নির্বাচনের তত্ত্বাবধানে নিযুক্ত আছেন।
অভিনেতার আগমনের পরে, বিধায়কের বাড়ির বাইরে প্রচুর মানুষ জড়ো হয়। ভক্তরা আল্লু অর্জুনকে দেখতে এমনভাবে উদগ্রীব ছিলেন। পরে আল্লু ব্যালকনি থেকে হাত নেড়ে ভক্তদের সঙ্গে দেখা করেন আল্লু অর্জুন। এসময়ে তারা জোরে জোরে পুষ্পা, পুষ্পা স্লোগান দিচ্ছিলেন।
বিশাল ভক্ত সমাগমের মধ্যে রেড্ডির সঙ্গে তাঁর বাস ভাবনে দেখা করার পর আল্লু অর্জুন স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি তাঁর বন্ধুকে সাহায্য করার জন্য নান্দিয়ালায় গিয়েছিলেন এবং কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেন না।
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন বলেন, ‘আমি নিজে থেকে এখানে এসেছি। আমার বন্ধুদের মধ্যে, তারা যে ক্ষেত্রেই হোক না কেন, আমার সাহায্যের প্রয়োজন হলে আমি এগিয়ে যাব এবং তাদের সাহায্য করব। এর মানে এই নয় যে আমি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করছি।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে