গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছিলেন ইয়েমেনের নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমান। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের আয়োজিত এক অনুষ্ঠানে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন তিনি। হলি সিতে ইসরায়েলি দূতাবাস কারমানের এই অভিযোগের বিরুদ্ধে আজ সোমবার ক্ষোভ প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি দূতাবাস বলেছে যে, পোপ ফ্রান্সিসের তৈরি করা ফ্রেটেলি তুত্তি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে গত শনিবার সন্ধ্যায় মানবাধিকার কর্মী ও নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমানের করা মন্তব্য তাদের কাছে ধাক্কা হিসেবে এসেছে। এই মন্তব্য তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
আরব বসন্তে ভূমিকার জন্য ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তাওয়াক্কুল কারমান। গত শনিবার পোপ ফ্রান্সিস আয়োজিত এক অনুষ্ঠানে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দাঁড়িয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা এবং জাতিগত নির্মূলের সামনে নীরব হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব।’
গাজার কথা উল্লেখ করার পর কারমানের বক্তব্যকে করতালি দিয়ে অভিবাদন জানান শ্রোতারা। আর সেখানে শ্রোতাদের মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী, রাজনীতিবিদ এবং গির্জার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে পোপ নিজে উপস্থিত ছিলেন না।
কারমানের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। আজ সোমবার সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি দূতাবাস কারমানের অভিযোগকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
পোস্টে ইসরায়েলি দূতাবাস আরও বলেছে, ‘সাইটটি স্পষ্টভাবেই ইহুদি বিরোধী বক্তব্য দিয়ে দূষিত। আমরা খেদ প্রকাশ করছি এই জন্য যে, এ রকম একটি বক্তব্য উচ্চারিত হলেও তা বন্ধ করার নৈতিক দায়িত্ব কেউ অনুভব করেনি।’
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভ্যাটিকান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে ইহুদি গোষ্ঠীগুলোর অভিযোগ হচ্ছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে পোপ ইসরায়েলের আত্মরক্ষামূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করতে ব্যর্থ হয়েছেন।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে