ধর্ষণ মামলায় ৮ বছরের কারাদণ্ড পাওয়ার পরেই উচ্চ আদালতে আপিল করেছিলেন সন্দ্বীপ লামিচানে। সেই আপিলেই আজ ধর্ষণ মামলায় মুক্তি পেয়েছেন নেপালের সাবেক অধিনায়ক।
লামিচানের আপিলের রায়ে বিষয়ে এএফপিকে পাটান হাইকোর্টের মুখপাত্র বিমল পারাজুলি বলেছেন, ‘জেলা আদালতের রায় বাতিল করেছে হাইকোর্ট। সন্দ্বীপ লামিচানেকে মুক্তি দেওয়া হয়েছে।’
ধর্ষণ মামলা থেকে খালাস পাওয়ার পর লামিচানে বলেছেন, ‘এ সময় পাশে থেকে আমাকে সমর্থন দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞ। অতীতে যা করেছি ভবিষ্যতে নেপালের হয়ে ক্রিকেটে আরও ভালো কিছু করতে চাই।’
২০২২ সালে এক কিশোরীর ধর্ষণ মামলায় অভিযুক্ত হন লামিচানে। গত বছর সেই মামলায় নেপালের ক্রিকেটের ‘পোস্টার বয়ের’ ৮ বছরে কারাদণ্ড হয়। এই রায়ের পর তাঁকে নেপাল ক্রিকেট বোর্ড নিষিদ্ধ করে। আজ মুক্তি পাওয়ার পর ২৩ বছর বয়সী লেগ স্পিনারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপালের বোর্ড।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এখন সম্ভাবনা জেগেছে লামিচানের বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার। ইতিমধ্যে নেপাল বিশ্বকাপের দল ঘোষণা করলেও আগামী ২৫ মে পর্যন্ত যেহেতু দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে তাই চাইলে সেই সুযোগ নিতেই পারে বাংলাদেশের গ্রুপ সঙ্গীরা। ধর্ষণ মামলায় মুক্তি পাওয়ার পর উইকেট উদ্যাপনের মতো এখন বিশ্বকাপে দুই হাত মেলে ডানা মেলানোর সুযোগ পাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে