লম্বা এক ভ্রমণের ঝক্কি। প্রায় ২৭ ঘণ্টার ভ্রমণ শেষে আজ বাংলাদেশ সময় সকালের দিকে টেক্সাসের হিউস্টনে পৌঁছেছে বাংলাদেশ দল। এত লম্বা ভ্রমণের ধকল কাটাতে একটা দিন বিশ্রামেই কাটবে সাকিব-শান্তদের। এরপর শুরু অনুশীলন। ২১ মে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ থাকলেও বাংলাদেশের মূল লক্ষ্য বিশ্বকাপ। রওনা দেওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। বিসিবির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তাওহিদ হৃদয় জানিয়েছেন, ভালো খেলা নয়, বিশ্বকাপ জিততে চান তাঁরা। ২৩ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘বিশ্বকাপের মতো জায়গায় ভালো করা, আসলে ভালো করা নয়, কাপ নিতে চাই। আর এটা শুধু আমি না, সবাই চাই।’
বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া তাসকিন আহমেদ ট্রফি জয়ের কথা না বললেও বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) যাবে, এমনটা বিশ্বাস করেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশি পেসার বলেছেন, ‘আমি খুব বিশ্বাস করি, আমাদের দল নিশ্চিতভাবেই দ্বিতীয় রাউন্ডে যাবে। ইনশা আল্লাহ।’
২০ ওভারের বিশ্বকাপের শুরু থেকে এখনো পর্যন্ত ৯টি বিশ্বকাপে সুযোগ পাওয়া সাকিব আল হাসান বলেছেন, ‘একটা জিনিসই চাই, বাংলাদেশের হয়ে যেন অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে যেন ভালো কিছু করতে পারি।’
অষ্টম বিশ্বকাপে খেলতে যাওয়া মাহমুদউল্লাহ বলেছেন, ‘আশা করি, ওর (শান্ত) যে নেতৃত্বগুণ আছে, ইনশা আল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছু করব।’
আইসিসি এরই মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের সূচি ঘোষণা করেছে। টেক্সাসে ২৮ মে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে। ১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ক্রিকইনফোর তথ্যমতে, বাংলাদেশ-ভারত ম্যাচটি হবে নিউইয়র্কে।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
৭ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে