কোপা আমেরিকার লড়াই শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। সেটি আগেই জানিয়েছিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
গতকাল ম্যাচ দুটির জন্য ২৯ সদস্যের প্রাথমিক দলও দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কোচ লিওনেল স্কালোনির দলে নেই রোমা ফরোয়ার্ড পাওলো দিবালা। সবশেষ কয়েক সফরে আলবিসেলস্তাদের দলেও ছিলেন না দিবালা। এতে করে তাঁর কোপা আমেরিকায় খেলা অনেকটা ঝুঁকির মধ্যে পড়েছে। দিবালার কপাল না খুললেও দলে ফিরেছেন আনহেল কোরেয়া। সর্বশেষ দুই প্রীতি ম্যাচে ছিলেন না বেনফিকার ফরোয়ার্ড।
নিজেদের তৃতীয় বিশ্বকাপ জেতা ২৬ সদস্যের ২২ জনই এই দলে আছেন। বাদ পড়া চার খেলোয়াড় হচ্ছেন—দিবালা, হুয়ান ফয়েথ, আলেহান্দ্রো গোমেজ এবং থিয়াগো আলমাদা।
১০ জুন শিকাগোতে ইকুয়েডরের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন লিওনেল মেসিরা। চারদিন পর মুখোমুখি হবে গুয়েতেমালার। ২১ জুন উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। টুর্নামেন্টের জন্য প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হবে তিনজনকে। এবারের কোপায় লা আলবিসেলেস্তেরা পড়েছে ‘এ’ গ্রুপে।
কোপা আমেরিকার প্রাথমিক এবং দুটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, র্জামান পেজেল্লা, লুকাস মার্তিনেজ কুয়ের্তা, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কাস আকুনা, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকলোসা তাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ, এজকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, লিয়ান্দ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, ভ্যালেন্টিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ এবং আনহেল কোরেয়া।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে