২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের তারকা পেসারকে কিনতে প্রায় ৬০ লাখ টাকা খরচ হয়েছে এলপিএলের এক ফ্র্যাঞ্চাইজির।
এলপিএলের পঞ্চম মৌসুম সামনে রেখে আজ নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলাম থেকে ৫০ হাজার মার্কিন ডলার দিয়ে তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় তা ৫৮ লাখ ৬০ হাজার টাকা। তাসকিনের সমান ৫৮ লাখ টাকা দিয়ে রহমানউল্লাহ গুরবাজ, দুনিথ ভেল্লালাগেকে কিনেছে কলম্বো। লঙ্কান তরুণ পেসার চামিকা গুনাসেকারাকেও নিয়েছে কলম্বো। গুনাসেকারার দাম ১০ হাজার ডলার (১১ লাখ ৭২ হাজার টাকা)। অ্যাঞ্জেলো পেরেরার দাম গুনাসেকারারও দ্বিগুণ। কলম্বো পেরেরাকে কিনেছে ২০ হাজার ডলার দিয়ে (২৩ লাখ ৪৪ হাজার টাকা)।
নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এলপিএলে নিবন্ধন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সেখানে জানা গেছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্তর নাম। এর বাইরে বাংলাদেশিদের মধ্যে আর কেউ নিবন্ধন করেছেন কি না, তা জানায়নি এসএলসি। এই চার জনের মধ্যে শুধু তাসকিনই দল পেয়েছেন।
তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, লিটন দাস—এই তিন বাংলাদেশি খেলেছেন ২০২৩ এলপিএলে। সাকিব ও লিটন গত এলপিএলে খেলেছেন গল টাইটানসের হয়ে। হৃদয় খেলেন জাফনা কিংসে। ২০২০ থেকে শুরু করে এখন পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। জাফনা জিতেছে তিনবার। একবার জিতেছে বি-লাভ ক্যান্ডি। ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম।
আরও পড়ুন:

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২১ মিনিট আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
৩২ মিনিট আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
৩৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
২ ঘণ্টা আগে