
ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন হয়েছে। ভারত যাওয়ার ১০ দিন পর আজ বুধবার নিউ টাউন এলাকার এক ফ্ল্যাটে তাঁর খুন হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র বলছে, নিউ টাউনের এক অভিজাত আবাসনের ফ্ল্যাটে তাকে খুন করা হয়। সেখানে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। কিন্তু তদন্তের স্বার্থে তাঁরা কেউ সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলছেন না।
আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে কলকাতার নিউটাউন এলাকার অ্যাপার্টমেন্ট সঞ্জিভা গার্ডেনে তাকে হত্যা করা হয়েছে বলে শুনেছি।
গত ১২ মে কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছিলেন। এর ১৫ মে তিনি নিখোঁজ হন, তার ফোনও বন্ধ ছিল। পুলিশ আজ সকালে একটি ভাড়া বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে।
তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি গত সোমবার ভারতকে কূটনৈতিকভাবে জানিয়েছে বাংলাদেশ। তাঁর খোঁজ পেতে পরিবার ও ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি) ভারতের পুলিশের অপেক্ষায় ছিল।
এমপি আনোয়ারুল আজিমের ভাতিজা সাইমন ইতিমধ্যে ভারতে গেছেন। এমপির বড় মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ব্যক্তিগত সহকারী (পিএস) ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছেন।
ডিএমপির একজন শীর্ষ কর্মকর্তা গত সোমবার আজকের পত্রিকাকে বলেন, আনোয়ারুল আজিম ১৫ মে কলকাতার একটি আবাসিক হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠেছিলেন। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। গাড়িটি শনাক্তের চেষ্টা করছে কলকাতার পুলিশ। গাড়িটির সন্ধান মিললে তাঁকেও হয়তো পাওয়া যাবে। এমপি হয়তো কোনো ফাঁদে পড়েছেন।
ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের এমপি আনোয়ারুল আজিম চিকিৎসা করাতে ও বন্ধুর মেয়ের বিয়েতে যোগ দিতে ১২ মে দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। ১৫ মে থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিষয়টি তাঁর মেয়ে ডরিন ভারতে এমপির বন্ধু গোপাল বিশ্বাসকে জানান। গোপাল এ বিষয়ে কলকাতার বরাহনগর থানায় সাধারণ ডায়েরি করেন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
১২ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে