টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নেপালের ১৫ সদস্যের দলে নেই সন্দীপ লামিচানে। এমনকি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের জন্য ভিসার আবেদন করেও ভিসা পাননি তিনি। তবে নেপালি লেগস্পিনারকে বিশ্বকাপে নেওয়ার জন্য চেষ্টা করছে দলটি।
ধর্ষণের মামলা থেকে লামিচানে মুক্তি পান এ বছরের ১৫ মে। বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন ছাড়া দলে পরিবর্তন আনা যাবে ২৫ মে পর্যন্ত। সেক্ষেত্রে লামিচানেকে নেওয়ার সুযোগ এখনো থাকছে। নেপালি লেগস্পিনার সেই আশায় হয়তো যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন। তবে ভিসা নাকচ হলেও তাঁকে বিশ্বকাপে নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের (ক্যান) সভাপতি চাতুর বাহাদুর চাঁদ। বার্তা সংস্থা এএফপিকে ক্যান সভাপতি বলেন, ‘তার (লামিচানে) দলে যোগ দেওয়ার ব্যাপারে এখনো কিছু করা যায় কি না আমরা এখনো চেষ্টা করে দেখছি।’
ভিসা প্রত্যাখ্যান হওয়ার পর লামিচানে গতকাল সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। নিজের এক্স হ্যান্ডলে নেপালি লেগস্পিনার লিখেছিলেন, ‘নেপালের যুক্তরাষ্ট্র দূতাবাস ২০১৯ সালেও একই রকম কাজ করছিল। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমার ভিসা প্রত্যাখ্যান করল। খুবই দুর্ভাগ্যজনক এটা। নেপাল ক্রিকেটের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি।’
২০২২ সালের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। অপরাধবিধি ২০৭৪-এর ২১৯ অনুচ্ছেদ অনুসারে তাঁর (লামিচানে) বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করে সেই মেয়ে। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
গ্রেপ্তারের পর কাঠমান্ডু জেলা আদালত গত বছরের ২২ নভেম্বর লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি (লামিচানে) যান উচ্চ আদালতে। এরপর এ বছরের ১২ জানুয়ারি পাটান হাইকোর্টের বিচারক ধ্রুবরাজ নন্দ ও রমেশ ধাকালের যৌথ বেঞ্চ শর্তসাপেক্ষে ২০ লাখ নেপালি মুদ্রায় জামিন মঞ্জুর করেছিলেন।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
২২ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
৩৮ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
৩ ঘণ্টা আগে