ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত একটি আশ্রয়শিবিরে বিমান হামলা চালিয়ে অন্তত ৪৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে আরও ২৪৯ জন। শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে এবার সরব হয়েছেন বলিউড তারকাদের একাংশ।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রয়েছে ‘অল আইজ অন রাফাহ’। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। আর এই ট্রেন্ডে এবার দেখা গেল—রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা, আলিয়া ভাটসহ আরও বেশ কয়েকজন ভারতীয় অভিনেতাকে।
আলিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে ‘দ্য মাদারহুড হোম’-এর একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে #AllEyesOnRafah (অল আইজ অন রাফাহ) ব্যবহার করেছেন তিনি। পোস্টটিতে লেখা হয়েছে ‘প্রেম, নিরাপত্তা, শান্তি এবং জীবন’ এমন জিনিস, যা প্রতিটি শিশুর অধিকার।
একইভাবে রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, স্বরা ভাস্কর, দিয়া মির্জারাও একই পোস্ট শেয়ার করেছেন।
গাজায় গত ৭ অক্টোবর নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে অঞ্চলটির বিভিন্ন এলাকা থেকে রাফাহ শহরের ওই আশ্রয়শিবিরটিতে আশ্রয় নেয় হাজার হাজার মানুষ। গত রোববার রাতের হামলায় বাস্তুচ্যুত মানুষের সেই আশ্রয়শিবিরও রেহাই পায়নি। বিমান থেকে নিক্ষেপ করা বোমার আঘাতে শিবিরের তাঁবুগুলো পুড়ে যায়। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, আশ্রয়শিবিরে তাঁবুর ভেতরc নারী, শিশুসহ অনেকে জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায়।
স্থানীয় সময় গত রোববার (২৬ মে) রাত ৮টা ৪৫ মিনিটে আশ্রয়শিবিরটিতে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা অ্যাকশন এইড ইউকের এক বিবৃতিতে বলা হয়েছে, আশ্রয়কেন্দ্রগুলো নিরপরাধ বেসামরিকদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। তার পরও তাদের নৃশংস সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। নারী, শিশুসহ লোকজনকে আশ্রয়শিবিরে তাদের তাঁবুর মধ্যে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অঞ্চলটিতে ৩৬ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে দখলদার বাহিনী। গত ২৪ ঘণ্টায় ৪৬ জনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে ১১০ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ৩৬ হাজার ৯৬ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। একই সময়ে আহত হয়েছে ৮১ হাজার ১৩৬ জন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে