যশোরের অভয়নগরে থানা-পুলিশের হেফাজতে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আফরোজা বেগম (৪০)। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, আটক নারী অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রকিবুল ইসলাম বলেন, ‘ওই নারী খুবই দুর্বল ছিলেন এবং প্রেশার খুবই বেশি ছিল, যে কারণে আমি খুলনা রেফার করতে চাই, তবে পুলিশের অনুরোধে যশোর রেফার করা হয়।’
আফরোজা বেগমের ছেলে মুন্না মোল্লা বলেন, ‘আমার মায়ের মৃত্যু হয়েছে রাজারহাট পৌঁছানোর পর। আমি পুলিশকে এত অনুরোধ করলাম যে আমার মায়ের পোস্টমর্টেম করবেন না। তাঁরা তাঁদের দোষ ঢাকার জন্য পোস্টমর্টেম করেই ছাড়লেন।’
অভয়নগর থানা–পুলিশ জানায়, গতকাল শনিবার দিবাগত রাত দেড়টায় এসআই সাইফুল ইসলাম, এসআই শামছুল হক, এএসআই সিলন ও পুলিশ সদস্য রাবেয়ার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মডেল কলেজের পেছনে আব্দুল জলিল মোল্লার ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল জলিল মোল্লার স্ত্রী আফরোজা বেগমকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক আফরোজা বেগম থানা হেফাজতে থাকা অবস্থায় আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। যশোর জেনারেল হাসপাতালে পৌঁছানোর আগেই রাজারহাট এলাকায় তাঁর মৃত্যু হয়।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
৯ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে