
তাসকিন আহমেদ পূর্ণ রানআপে বোলিং করবেন—গতকাল ডালাসে বিশ্রামের দিনে বাংলাদেশ দলের কার্যক্রম ছিল এতটুকুই। বৃষ্টি-বাদলার মধ্যে তাসকিন আর মূল মাঠের পাশে অনুশীলন করতে পারলেন না। তাঁকে নিয়ে যাওয়া হলো গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম থেকে ৪০ মাইল দূরের মাসট্যাং ক্রিকেট একাডেমির এক ইনডোরে।
ইনডোরে তাসকিন কাল তিন ওভার পূর্ণ রানআপে বোলিং করেছেন। বাংলাদেশ পেসার আর দলের ফিজিও বায়েজিদুল ইসলামের কথায় বোঝা গেল তাসকিনকে নিয়েই ৭ জুন (বাংলাদেশে ৮ জুন) ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পেস আক্রমণ সাজাবে। তবে এই ম্যাচে নেই শরীফুল ইসলাম।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া বাঁ হাতে ছয়টি সেলাই পড়ার পর শরীফুলের সেরে উঠতে ৭ থেকে ১০ দিন লাগবেই। শরীফুলের তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ। বায়েজিদ কাল সাংবাদিকদের বলেছেন, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। চিকিৎসকেরাও কিছু পরামর্শ দিয়ে রেখেছেন। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারে বোঝা যাবে। প্রথম ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে তার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’
শরীফুলের বিশ্বকাপই শেষ কি না—এই প্রশ্নে এখনো আশা ছাড়ছেন না দলের ফিজিও, ‘এটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে, কারও কারও খুব দ্রুত ঠিক হয়ে যায়। আশা করি শরীফুল পারবে।’
শরীফুলকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে বড় স্বস্তি, তাসকিন ফিরেছেন বোলিংয়ে। বায়েজিদ বললেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি ৭ জুনের (শ্রীলঙ্কা ম্যাচ) মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
৪৪ মিনিট আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে