সিলেটে অবৈধভাবে আসা ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আজ বৃহস্পতিবার ভোরে সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ রোডের উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চিনিবোঝাই গাড়িগুলো জব্দ করা হয়। সিলেটে জব্দকৃত এটিই চিনির সবচেয়ে বড় চালান।
পুলিশ জানায়, ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত সাতটি গাড়ির চিনির বস্তা গুনে নামানো হয়েছে। প্রতি ট্রাকে ১৫০টি বস্তা রয়েছে। আরও সাতটি ট্রাকের চিনির বস্তা গণনার বাকি আছে। চিনির গাড়ির সঙ্গে কাউকে পাওয়া যায়নি। আমাদের তদন্তকাজ চলছে।’
আজবাহার আলী শেখ বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনি, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করেছি।’
এসএমপির জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে