টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তান মাঠে নামার আগে পিটিভিকে নিজের মতামত জানিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। ক্রীড়াঙ্গনের সব খেলা মিলিয়ে ক্রিকেটেই শুধু যুক্তরাষ্ট্রকে হারাতে পারবে পাকিস্তান। আত্মবিশ্বাসী কণ্ঠে সাবেক অধিনায়ক বলেছিলেন ‘ক্রিকেটই একমাত্র খেলা যেখানে মনে হয় যুক্তরাষ্ট্রকে আমরা হারাতে পারি।’
গতকাল সুপার ওভারে পাকিস্তান হেরে যাওয়ার পর হাফিজ নিজের মতামত বদলেছেন কিনা তা অবশ্য জানা যায়নি। সেটা জানা না গেলেও পাকিস্তান ক্রিকেট যে এখন হতাশার সাগরে ডুবে রয়েছে তা নিশ্চিতভাবেই বলা যায়। নির্ধারিত ওভারের শেষটি করা হারিস রউফের কষ্টটা আরও বেশি হওয়ার কথা। কারণ তাঁর করা ম্যাচের শেষ ওভারটিতে ১৪ রান নিয়ে ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র।
সেই হতাশা কাটিয়ে ওঠার আগেই আবার হারিস অভিযোগের তীরে বিদ্ধ হয়েছেন। পাকিস্তানি পেসারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন জুয়ান রাস্টি থেরন। দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হওয়া এই পেসার বর্তমানে যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন। দুটি দেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করা ১৩ তম ক্রিকেটার তিনি।
হারিস রউফের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। দুই দেশের হয়ে সব মিলিয়ে ১৮টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা এই পেসার লিখেছেন, ‘আইসিসি, পাকিস্তানের কিছুক্ষণ আগে পাল্টানো বলে চামড়া তুলে ফেলাটা কি আমরা না দেখার ভান করে থাকব? মাত্র দুই ওভার আগে পাল্টানো বল রিভার্স সুইং করছে! আপনি খালি চোখেই দেখতে পাবেন হারিস রউফ কীভাবে তার বুড়ো আঙুলের নখ দিয়ে বলের ওপর আচঁড় কেটেছে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
১ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে