
নেত্রকোনা শহরের বনোয়াপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। গতকাল শনিবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
এদিকে এই মুহূর্তে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালাচ্ছেন পুলিশের এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। বাড়িটি গতকাল শনিবার দুপুর থেকে ঘিরে রাখা হয়েছিল। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাড়িটিতে অভিযান শুরু করা হয়।
পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পাশাপাশি একটি বম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, সাইবার টিমসহ বেশ কয়েকটি বিশেষ টিম ওই অভিযানে অংশ নিয়েছে। সঙ্গে বিপুলসংখ্যক পুলিশ সদস্যও রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ভাসাপাড়া এলাকার বাড়িতে তল্লাশির পর শহরের বনুয়াপাড়া এলাকার বাড়িটিতে তল্লাশি চালানো হবে। তল্লাশি শেষে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন–

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪০ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে