কয়েক দিন আগেও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ছিল সিলেটের গোয়াইনঘাটের জনজীবন। পানি কমার পর রাস্তাঘাট ও ঘরবাড়ির ক্ষতচিহ্ন ভেসে ওঠে। সেসব বাড়িঘর মেরামতের কাজ করা হচ্ছিল। সেই ধকল কাটিয়ে না উঠতেই এলাকায় আবার পানি উঠতে শুরু করেছে। তাতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি আবারও বাড়ছে। উপজেলার ডাউকি, সারী ও পিয়াইন নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। রাস্তায় পানি উঠে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও এখনো নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সদর ইউনিয়নের বাসিন্দা শরীফ উদ্দিন বলেন, ‘গত বন্যা মানুষের অনেক ক্ষতি করে গেছে। আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি উঠে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাসা থেকে বের হওয়া যাচ্ছে না।’
এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোয়াইনঘাটে নতুন করে আবার পানি উঠতে শুরু করেছে। নিম্নাঞ্চলের মানুষকে আগে থেকেই সতর্ক করা হচ্ছে। সবাইকে নদীপথে চলাচল করতে অনুরোধ করা হচ্ছে। এ ক্ষেত্রে সুরক্ষার জন্য ৫৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
৯ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে