বর্তমান সময়ের সংগীতশিল্পী তাসরিফ খান। ‘কুঁড়েঘর’ ব্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো ভক্তের মন জয় করেছেন তিনি। শুধু সংগীতশিল্পী হিসেবেই নয়, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের জন্যও তাসরিফ তরুণদের মাঝে জনপ্রিয়।
হঠাৎ একটি দুঃসংবাদ আনলেন তাসরিফ। জটিল অসুখের শিকার হয়েছেন এই শিল্পী। টিউমার ধরা পড়েছে তাঁর ডান চোখে! আর খবরটি প্রকাশ করতেই দুশ্চিন্তা শুরু হয়েছে তার ভক্ত-অনুরাগীদের মনে।
গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে অসুস্থতার কথা জানান তাসরিফ। পোস্টে তাসরিফ লিখেছেন, আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।
তাসরিফের ফেসবুক পোস্টে একের পর এক কমেন্ট করছেন ভক্তরা। ভক্তের উদ্দেশ্যে তাসরিফ কমেন্ট বক্সে লিখেছেন, একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে করো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ।
গতবছরের শুরুতেও অসুস্থ হয়েছিলেন তাসরিফ খান। তিনি জানিয়েছিলেন ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত হয়েছেন। কয়েক মাস বিশ্রাম নিয়ে সেরে ওঠেন তিনি। গান আর মঞ্চ নিয়ে ব্যস্ত হয়ে পরেন এই তারকা।
তাসরিফের গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত’ গানটি রাতারাতি তাঁকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। অল্প সময়ে গানটি আড়াই লাখবার শেয়ার হয়। গানটিতে মধ্যবিত্তদের মনের কথা ফুটে উঠে এসেছিল। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি’, ‘ময়না রে’, ‘তাই তো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’ গানগুলো তাসরিফকে আলোচনায় আনে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে