ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও অন্যান্য অধিকার আদায়ে সশস্ত্র সংগ্রামের প্রতি সাধারণ ফিলিস্তিনিদের সমর্থন বাড়ছে। এমনকি গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী হামাসের প্রতিও সমর্থন বেড়েছে সাধারণ ফিলিস্তিনিদের। সম্প্রতি ফিলিস্তিন সংস্থা প্যালেস্টাইনিয়ান সেন্টার পর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের (পিএসআর) জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজা ও পশ্চিম তীর পরিচালিত জরিপ থেকে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৪ শতাংশই মনে করেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ অন্যান্য অধিকার আদায়ে সশস্ত্র সংগ্রাম সর্বোত্তম উপায়। যা আগের তুলনায় ৮ শতাংশ বেশি। এ ছাড়া, জরিপে অংশ নেওয়া ৪০ শতাংশ ফিলিস্তিনি হামাসের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। যা আগের তুলনায় ৬ শতাংশ বেশি। অপর দিকে মাহমুদ আব্বাসের নেতৃত্বে থাকা ফাতাহের প্রতি সমর্থন আছে মাত্র ২০ শতাংশের।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই এই জরিপ শুরু হয়। চলে টানা ৮ মাস। জরিপে অংশগ্রহণকারী দুই-তৃতীয়াংশ উত্তরদাতা মনে করেন, ৭ অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা করেছিল তা সঠিক ছিল। তবে এই পরিমাণ আগের জরিপ থেকে ৪ শতাংশ কম।
তবে গাজায় হামাসের এই কর্মকাণ্ডের প্রতি সমর্থন কমেছে। গত মার্চ মাসে ৭১ শতাংশ উত্তর দাতা হামাসের ৭ অক্টোবরের হামলাকে সমর্থন দিয়েছিলেন। সেখানে সর্বশেষ জরিপে মাত্র ৫৭ শতাংশ মানুষ এর পক্ষে ভোট দিয়েছেন। জরিপটিতে আরও ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। ইসরায়েল গাজায় আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ৮০ শতাংশ উত্তর দাতার পরিবারের কেউ না কেউ নিহত অথবা আহত হয়েছেন।
পিএসআর—এর সার্ভে রিসার্চ ইউনিটের প্রধান ওয়ালিদ লাদাদওয়েহ বলেছেন, হামাসের প্রতি সমর্থন ও সশস্ত্র সংগ্রামের পক্ষে মানুষে সমর্থন মূলত গাজায় ইসরায়েলের ধ্বংস ও হত্যার প্রতিক্রিয়া। তিনি আরও বলেন, জরিপটি মাহমুদ আব্বাসের নেতৃত্বে রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি অসন্তোষকেই তুলে ধরেছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩১ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে