বগুড়ায় ঈদের রাতে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন এক তরুণ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এই জোড়া খুনের ঘটনা ঘটে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নিশিন্দারা চকরপাড়ার দুদু মিয়ার ছেলে শরীফ (১৮) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে রোমান ওরফে রুম্মান (১৭)। আহত তরুণের নাম হোসেন (১৮)।
স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে উত্ত্যক্ত করার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঈদের দিন রাত ১টার দিকে চকরপাড়া এলাকার একটি ইউক্যালিপটাস বাগানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শোনেন তাঁরা। শব্দ থেমে গেলে স্থানীয়রা বের হয়ে ইউ ক্যালিপটাসের বাগানসংলগ্ন গলির মধ্যে পাশাপাশি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে শরিফ ও রোমানের মরদেহ এবং আশঙ্কাজনক অবস্থায় হোসেনকে উদ্ধার করেন।
নিহত শরীফের বাবা দুদু মিয়া বলেন, বাসায় রাতের খাবার খাওয়ার পর এক বন্ধুর কল পেয়ে রাত ১২টার দিকে বের হয় শরিফ। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে বাইরে ১৫-২০ জনের একটি দলকে এলাকায় দৌড়াদৌড়ি করে পালাতে দেখা যায়।
পুলিশের একটি সূত্র জানায়, স্থানীয় এক আওয়ামী লীগের নেতার অস্ট্রেলিয়াপ্রবাসী মেয়েকে সোমবার রাতে রিকশায় নিশিন্দারা উপশহরে যাওয়ার পথে মোস্তফাবিয়া মাদ্রাসার সামনে কয়েক যুবক রিকশা আটকে তাঁকে কটূক্তি করেন। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে দুই রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে ,একজন প্রবাসী নারীকে উত্ত্যক্তের জেরে খুনের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত করতে রাত থেকেই কাজ শুরু করেছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে