
কুড়িগ্রামের উলিপুরের বজরা ইউনিয়নে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। আজ শুক্রবার সকালে তিস্তায় এই অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল পর্যন্ত নিখোঁজ ছয় যাত্রীর সন্ধান মেলেনি। তাঁদের নিয়ে উদ্বেগে আছেন স্বজন ও উদ্ধারকর্মীরা।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব অফিসার মো. আব্বাস আলী জানান, আজ শুক্রবার তৃতীয় ও শেষ দিনের উদ্ধার অভিযানে তাঁরা অংশ নিয়েছেন। দুজন ডুবুরি ও তাঁদের এক সহযোগী এবং ফায়ার সার্ভিসের জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। তবে নদীর পানি উত্তাল থাকায় উদ্ধারকাজে প্রতিকূলতা সৃষ্টি হচ্ছে।
আব্বাস আলী বলেন, ‘ঘটনার তিন দিনেও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। নদীতে তীব্র স্রোত থাকায় ডুবুরিরা ঠিকভাবে কাজ করতে বাধার সম্মুখীন হচ্ছেন।’ আজ শুক্রবার অভিযানের সমাপ্তি করা হবে বলে জানান তিনি।
এদিকে, নৌকাডুবির ঘটনায় এক দম্পতি ও তাঁদের এক সন্তানসহ ছয় যাত্রী নিখোঁজ রয়েছে বলে স্বজনদের সূত্রে জানা গেছে। তীব্র স্রোতে অশান্ত তিস্তায় গতকাল বৃহস্পতিবার দিনভর উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ যাত্রীদের কারও সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় অভিযান স্থগিত করে আজ সকালে আবারও শুরু হয়েছে।
নিখোঁজ যাত্রী আনিছুর রহমানের বাবার বরাতে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, ‘আনিছুরের বাবা তাঁর ছেলে, পুত্রবধূ ও নাতনির নৌকায় থাকা ও নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ অপর তিন যাত্রীও শিশু বলে স্বজনদের সূত্রে জানা গেছে।’
ইউএনও বলেন, ‘নদী অশান্ত। প্রতিকূলতার মধ্যে ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলের ভাটিতে চিলমারী ও সুন্দরগঞ্জ এলাকায় নিখোঁজদের সন্ধানে আমরা নজরদারি রেখেছি। এ ছাড়া হরিপুর সেতুর কাছেও টিম রাখা হয়েছে। নিখোঁজদের সন্ধানে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আজ শুক্রবারও উদ্ধার অভিযান চলবে।’
এর আগে বুধবার সন্ধ্যার দিকে উলিপুরের বজরা ইউনিয়নের খামারদামার হাট এলাকার মাঝের চরের কাছে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় নারী ও শিশুসহ ২৫ জন যাত্রী ছিলেন বলে উদ্ধার যাত্রীদের দেওয়া তথ্য থেকে জানা গেছে। উলিপুরের বজরা পুরান বাজার এলাকা থেকে তাঁরা তিস্তা নৌপথে রংপুরের পীরগাছা এলাকার পাওটানা গাবুরারচর গ্রামে ফিরছিলেন। এ সময় বজরা ইউনিয়নের খামারদামার হাট মাঝের চরের কাছে নৌকা ডুবে যায়। গত বুধবার রাতেই ১৮ জনকে জীবিত এবং আয়শা নামের দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ছয়জন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে