হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বর্ষীয়ান ভারতীয় অভিনেত্রী সন্ধ্যা রায়। আচমকা বুকে অস্বস্তি হলে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয় তাঁকে। রক্ত পরীক্ষার পাশাপাশি অন্যান্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। তিনজন বিশেষজ্ঞের একটি দল চিকিৎসার দায়িত্বে ছিল অভিনেত্রীর।
১৫ জুন হঠাৎই বুকে অস্বস্তি অনুভব করেন সন্ধ্যা রায়। সে দিন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু অভিনেত্রীর পরিবারের সদস্যরা চাননি তাঁর স্বাস্থ্যের খবর প্রকাশ্যে আসুক। তাই খুব বেশি মানুষ তাঁকে দেখতেও যাননি হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি বিভাগে চিকিৎসাধীন থাকলেও ভেন্টিলেশনের প্রয়োজন হয়নি বর্ষীয়ান এই অভিনেত্রীর। নিয়ন্ত্রণে এসেছে বুক ধড়ফড়ানি বা শ্বাসকষ্টের সমস্যা। কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজনও হয়নি। স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করছিলেন তিনি।
সন্ধ্যা রায়কে দেখা গেছে—‘মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনিসংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ঠগিনী’, ‘রাহগির’, ‘নবাব’, ‘সত্য মিথ্যা’ ‘বাবা তারকনাথ’-এর মতো সিনেমায়। আটের দশকের মাঝামাঝি সময়ে প্রথমসারির অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি।
তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ সিনেমায় অভিনয় করার জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সন্ধ্যা রায়। ভোটে জিতে মেদিনীপুরের সংসদ সদস্য হন তিনি। প্রবীণ তারকার বাড়ি ফেরার খবরে খুশি তাঁর অনুরাগীরা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে