
এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে সময় জেলা কারাগার কর্তৃপক্ষ বাবুকে বুঝে পায়।
এর আগে গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আদেশ দেওয়ার পর বাবুকে ঝিনাইদহে আনা হলো।
ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘কাজী কামাল আহমেদ বাবুকে আমরা বুঝে পেয়েছি। ঢাকা সিএমএম আদালতের নির্দেশনা অনুযায়ী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে পুলিশ ভ্যানের মাধ্যমে তাঁকে এখানে পাঠানো হয়। তাঁকে পাঠানোর সময় নেতৃত্বে ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপপরিদর্শক সিদ্দিকুর রহমান।’
এদিকে কামাল আহমেদকে ঝিনাইদহ জেলা কারাগারের স্থানান্তর উপলক্ষে কারাগারের প্রধান ফটকে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। তখন ঝিনাইদহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে